প্রতীকী ছবি
সিলেট মহানগরীর অনেক এলাকায় বুধবার (১৯ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরি সংস্কার, সংরক্ষণ এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
এলাকাগুলো হচ্ছে- ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল গেট, বন্দর রোড ও আশপাশের এলাকা, কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলা রোড ও এর আশপাশ এলাকা, বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশের এলাকা, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশের এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি ব্লক মেইন রোডের উভয় পাশ ও এর আশপাশের এলাকা।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও জানিয়ে প্রকৌশলী আব্দুর রাজ্জাক সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহযোগিতা চেয়েছেন।
জৈন্তা বার্তা/আরআর




