বিয়ানীবাজারে অ*বৈধ কাঠসহ ট্রাক জ*ব্দ, আ*টক ২
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৪ PM

বিয়ানীবাজারে অ*বৈধ কাঠসহ ট্রাক জ*ব্দ, আ*টক ২

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৪:৩৪:৩৮ PM

বিয়ানীবাজারে অ*বৈধ কাঠসহ ট্রাক জ*ব্দ, আ*টক ২


সিলেট বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় নামক স্থান থেকে অবৈধ কাঠসহ একটি ট্রাক জব্দ ও চালকসহ দুইজনকে আটক করেছে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। 

৫২ বিজিবি জানিয়েছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিগে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি টহলদল সীমান্ত থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি কাঠভর্তি ট্রাক জব্দ করা হয়। তল্লাশি করে কাঠের বৈধ কোনো কাগজপত্র না থাকায় দুইজনকে আটক করে বিজিবি। 

আটককৃতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাসকান্দর গ্রামের আনসার আলীর ছেলে আব্দুর রহিম (৪২) ও রংপুর জেলার তারাগঞ্জ থানার মৃত খলিল মিয়ার ছেলে মো. খোকন (৪০)। তাদের মধ্যে একজন ট্রাক চালক ও অপরজন ট্রাকের হেলপার। তাদেরকে মঙ্গলবার দুপুরে বিজিবি বিয়ানীবাজার থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত অবৈধ কাঠ ৪৪৭.০৭ সিএফটি, এগুলোর সিজারমূল্য ৬ লক্ষ ৭০ হাজার ৬০৫ টাকা, ট্রাকের সিজারমূল্য ৫০ লক্ষ ৫০ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোনের সিজারমূল্য ২১ হাজার টাকা। সর্বমোট সিজারমূল্য ৫৭ লক্ষ ৪১ হাজার ৬০৫ টাকা।  

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী কাঠভর্তি ট্রাক জব্দ ও ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। আটককৃত দুইজনকে বিয়ানীবাজার থানায় হস্থান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর