ছবি: জৈন্তা বার্তা
সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা শাখার সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেছেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তখন যারা নির্যাতন ও কষ্ট সহ্য করেছে, বিগত ১৭ বছর বুকে পাথর বেঁধে দল করেছে, সেই সব ত্যাগী নেতাকর্মীকে আগামী স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে তাদেরকে দলে মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো না, তখন যারা জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন, সেইসব ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কমিটিতে স্থান দেওয়া হবে।
মঙ্গলবার ১৮ নভেম্বর বিকেলে ১ নং রুস্তমপুর ইউনিয়ন ১৩ নং বিছনাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবো। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন- তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দলের সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে-আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে। পতিত আওয়ামী লীগ থেকে আসা কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে দলে অনুপ্রবেশ করতে না পারে।
রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে হাদারপার বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব বর্তমান রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাবের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিফতাউল কবির মিফতা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,রুস্তমপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইউনুস আলী ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক বৃন্দ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




