ছবি:সংগৃহীত
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) একটি বিশেষ অভিযানে প্রায় ১৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি সীমান্ত দিয়ে বড় ধরনের ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের খবরে মানিকপুর বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অবস্থান নেয়।
মঙ্গলবার ভোরের দিকে টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ভেতরে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




