শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যোগে ছাত্রী হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৬ PM

শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যোগে ছাত্রী হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ১০:০১:১০ PM

শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যোগে ছাত্রী হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


শীত মৌসুমে নারী শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন ছাত্রী হলে জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, শাবিপ্রবি শাখা।

সংস্থার সভানেত্রী আমিনা বেগম বলেন, ছাত্রী হলগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর ঘাটতি থাকায় শিক্ষার্থীরা স্বনির্ভরভাবে স্বাস্থ্য পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন না। তাই শীত মৌসুমে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোগের অংশ হিসেবে ফাতেমা তুজ জাহরা হল, সিরাজুন্নেসা চৌধুরী হল ও আয়েশা সিদ্দিকা হলে প্রতিটিতে ৭টি হট ওয়াটার ব্যাগ, ৩টি থার্মোমিটার এবং ১টি রক্তচাপ মাপার মেশিন দেওয়া হয়।

এ ছাড়া তিনটি সাবহল-সামাদ-১, সামাদ-২ এবং আমীর কমপ্লেক্স-এ প্রতিটিতে ২টি হট ওয়াটার ব্যাগ, ২টি থার্মোমিটার ও ১টি করে প্রেশার মাপার মেশিন বিতরণ করা হয়েছে।

আমিনা বেগম বলেন, ‘ছাত্রীরা যেন ছোটখাটো অসুস্থতায় দ্রুত নিজ উদ্যোগে প্রাথমিক সেবা নিতে পারে, এটিই আমাদের উদ্দেশ্য। হলগুলোতে স্বাস্থ্যসামগ্রীর ঘাটতি থাকায় আমরা প্রয়োজনীয় সরঞ্জাম উপহার হিসেবে দিয়েছি।’

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ছাত্রীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ