ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান অ্যাড. এমরান চৌধুরীর
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৭ PM

ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডে উঠানবৈঠক

ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান অ্যাড. এমরান চৌধুরীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ১১:১২:১৫ PM

ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান অ্যাড. এমরান চৌধুরীর

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার একসময় শিক্ষা, সংস্কৃতি ও মেধার দিক থেকে সোনালি অতীত গড়ে তুলেছিল। এখানকার মানুষ উচ্চশিক্ষা অর্জন করে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত ১৫-১৬ বছরের ‘দুঃশাসনের’ কারণে শিক্ষা-সংস্কৃতির সেই ঐতিহ্য ক্ষয়ে যেতে বসেছে। তাই এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভাদেশ্বর কমিউনিটি সেন্টারে আয়োজিত উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক পরিচালনা করেন ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা আব্দুল হামিদ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক স্বপন।

উঠানবৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর জামিল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস. এ. রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, সহসভাপতি এহতেশাম আবেদীন চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার রানিক ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন।

এ ছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সদস্য মাহতাবুর রহমান, যুবদল নেতা কামাল আহমদ, মোহাম্মদ এমদাদুল হক জগলু, আব্দুল হামিদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, ভাদেশ্বর ইউনিয়ন যুবদল নেতা শাহিন আহমদ, আলতাফ আহমদ, ইশতেকার আহমদ মান্না, জায়েদ আহমদ, ফয়সল আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা তানভীর জাহান স্বপন, সুমন আহমদ, মাহফুজুর রহমান মারজান, ইমাদ আহমদ, রুহান আহমদ ও রিফাত আহমদ প্রমুখ।

স্থানীয় বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ