সিলেটজুড়ে ধানের শীষের জোয়া*র সৃষ্টি হয়েছে: কয়েস লোদী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৭ PM

সিলেটজুড়ে ধানের শীষের জোয়া*র সৃষ্টি হয়েছে: কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ১১:২৫:৪৫ PM

সিলেটজুড়ে ধানের শীষের জোয়া*র সৃষ্টি হয়েছে: কয়েস লোদী

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সারা সিলেটজুড়ে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জনপ্রবাহকে ধরে রাখতে নেতাকর্মীদের সুসংগঠিত থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মহানগর বিএনপির অধীনস্থ জালালাবাদ থানার জোন-৩ এর আওতাধীন ৮, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ, পাড়া ও নাগরিক কমিটির আহ্বায়কদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জোন-৩ এর টিম প্রধান হিসেবেও সভায় সভাপতিত্ব করেন।

কয়েস লোদী বলেন, ‘৫ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে মানুষ এখন ভোটের দিকে তাকিয়ে আছে। সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরসহ সিলেটের প্রতিটি আসনে ধানের শীষের জোয়ার প্রবাহিত হচ্ছে। এই জোয়ারে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিজেই ভেসে যাবে। দেশের মানুষ যার প্রতি আস্থা রাখবে, তাকেই নির্বাচিত করতে পারবে।’

সভায় জোন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহি, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহিদ আহমদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ