দলের জন্য হিফজুরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: মিফতাহ সিদ্দিকী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০১ PM

হিফজুর ছিলেন জাতীয়তাবাদী দলের এক অকুতোভয় সৈনিক

দলের জন্য হিফজুরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: মিফতাহ সিদ্দিকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১২:৩০:২০ AM

দলের জন্য হিফজুরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: মিফতাহ সিদ্দিকী

ছবি:সংগৃহীত


কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রয়াত এম. হিফজুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ‘হিফজুর ছিলেন জাতীয়তাবাদী দলের এক অকুতোভয় সৈনিক। দুঃসময়ে দলের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

মঙ্গলবার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার এলাইছ আহমদ। জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)–এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মাজিদ বাবুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট আলাউদ্দিন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা রফিক আহমদ।

শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আহমেদ জুনেদ খান, জিসাস সিলেট মহানগর সভাপতি বিলাল আহমদ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলমসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্বাগত বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ ছাড়াও জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরাও শোকসভায় উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ