ভোরেই সিলেটে আনা হবে দ্বীপের ম*রদে*হ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৬ PM

মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক*স্মিক মৃ*ত্যু

ভোরেই সিলেটে আনা হবে দ্বীপের ম*রদে*হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০১:০২:৩০ AM

ভোরেই সিলেটে আনা হবে দ্বীপের ম*রদে*হ

ছবি:সংগৃহীত


মালয়েশিয়ায় পড়াশোনার প্রস্তুতি নিতে গিয়ে প্রাণ হারানো সিলেটের তরুণ দ্বীপ দাসের মরদেহ দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনবন্দি মরদেহটি আনা হয়।

ছোট ভাই দিবাকর দাস ধ্রুব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ গ্রহণ করা হয়েছে। রাতেই সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বুধবার ভোরে মরদেহ গোপালটিলায় তাদের বাসায় পৌঁছাবে। শেষবারের মতো প্রিয়জনদের দেখার সুযোগ দিতে সেখানে কিছু সময় রাখা হবে। পরবর্তীতে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

মাত্র একুশ বছর বয়সী দ্বীপ গত মাসেই উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়ায় যান। ১২ নভেম্বর ভোরে বুকের ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে-যা পরিবার ও পরিচিতজনদের জন্য এক ধাক্কার মতো এসেছে।

দ্বীপ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিবারকে কেন্দ্র করে ব্যঙ্গ-রসাত্মক ভিডিও বানিয়ে পরিচিত হয়ে ওঠেন। তাঁর উপস্থাপনভঙ্গি ও স্বাভাবিক কথাবার্তা দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবারের সদস্যদের অংশগ্রহণে তৈরি এসব ভিডিও তাকে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

দ্বীপের অকাল মৃত্যু সিলেট ও হবিগঞ্জ জেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুই ভাইয়ের বড় দ্বীপ ছিলেন পরিবারের ভরসা। স্বজন, বন্ধু ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিচ্ছেন-এবং একজন হাসিখুশি, প্রাণবন্ত তরুণকে এভাবে হারিয়ে ফেলায় গভীর বেদনা প্রকাশ করছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ