জমির বিরোধের জেরে নরসিংদীর নবীপুর এলাকার পুকুরপাড়ে বালুচাপা দিয়ে হত্যার ঘটনায় র্যাব সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকা থেকে পলাতক আসামি সিদ্দিক সরকারকে (৫২) গ্রেপ্তার করেছে। তিনি নরসিংদী জেলার সরদ থানাধীন নবীপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
ঘটনার পর সিদ্দিক পালিয়ে সিলেটে চলে আসে। র্যাব ৭২ ঘণ্টার মধ্যে তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (১৮ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করে বলেন, র্যাব-৯ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি সিদ্দিক সরকারকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ১৫ নভেম্বর দুপুরে পুকুরপাড়ে কাজ করতে থাকা এক ব্যক্তিকে পেছন থেকে গলায় ধরে তার মাথা বালুর মধ্যে ঢুকিয়ে দেয়। ভিকটিমের ছেলে বিষয়টি দেখতে পেয়ে তার বাবাকে ছাড়াতে ব্যর্থ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
জৈন্তা বার্তা/আরআর




