শাহজালাল ইউনিভার্সিটি স্কুল ও কলেজে কর্মশালার উদ্বোধন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৫ PM

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল ও কলেজে কর্মশালার উদ্বোধন

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৩:০৫:২৪ PM

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল ও কলেজে কর্মশালার উদ্বোধন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে “Teaching, Learning and Management” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে আজ বুধবার বেলা ১১টায়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী রিসার্চ সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ এবং রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষকদের সামনে বক্তব্য দেবেন, যা অংশগ্রহণকারীদের জন্য সুযোগ সৃষ্টি করবে।

তিনি বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে যোগ দেই, তখন স্কুলের সার্বিক অবস্থা এতটা উন্নত ছিল না। এখন ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলছে, যা সম্পন্ন হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। স্কুলটি ক্রমেই এগিয়ে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা বাস্তবসম্মত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন।

সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আমার দায়িত্বকালীন সময়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ফলেই আজ প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন যে বর্তমান ভাইস চ্যান্সেলর ও গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি সিলেট অঞ্চলের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী।


জৈন্তা বার্তা/আরআর