ঘরের দুঃ খ পরে বেশি বুঝবে না, সুযোগ হাতছাড়া করা যাবে না- জয়নাল আবেদীন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৬ PM

নন্দিরগাঁও ইউনিয়নে নির্বাচনী জনসভা

ঘরের দুঃ খ পরে বেশি বুঝবে না, সুযোগ হাতছাড়া করা যাবে না- জয়নাল আবেদীন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৯:২৯:০৫ PM

ঘরের দুঃ খ পরে বেশি বুঝবে না, সুযোগ হাতছাড়া করা যাবে না- জয়নাল আবেদীন

ছবি:সংগৃহীত


সিলেট জেলা জামায়াতের সাধাণ সম্পাদক ও সিলেট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লার এমপি প্রার্থী আলহাজ জয়নাল আবেদীন বলেছেন- ‘ঘরের দুঃখ পরে বেশি বোঝা যায়। তাই সামনে যে সুযোগ এসেছে, তা হাতছাড়া করা যাবে না।’

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রার্থীকে বিজয়ী করে মাটির সঙ্গে নাড়ির সম্পর্ক থাকা সন্তানের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতার ৫৪ বছর পরও পরাধীনতার নেতৃত্ব আর জনগণ চায় না। এলাকার মানুষের সাথে যার সম্পর্ক নেই, এলাকার বাস্তবতা সম্পর্কে যিনি অবগত নন, তিনি যত দক্ষই হোন না কেন- স্থানীয়দের দুঃখ-দুর্দশা লাঘব করতে পারবেন না।

জয়নাল আবেদীন বলেন, প্রতিটি আসনে প্রার্থী হওয়ার সাংবিধানিক অধিকার থাকলেও স্থানীয় জনগণের স্বার্থে স্থানীয় নেতৃত্বই সর্বোত্তম। বাইরের জায়গা থেকে প্রার্থী চাপিয়ে দেওয়া সংশ্লিষ্ট জনপদের মানুষের জন্য হতাশাজনক।

তিনি অভিযোগ করেন, ‘আমাদের তেল-গ্যাস, পাথর কোয়ারি ও প্রাকৃতিক সম্পদ- সবই আমাদের, কিন্তু আমরা তা ভোগ করতে পারি না। নানা কৌশলে সিলেট-৪ আসনের মানুষকে তাঁদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়। এবার এ অবস্থা চলতে দেওয়া যাবে না।’

এ জন্য তিনি জনপদের সন্তানকে ভোটের মাধ্যমে সংসদে পাঠানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘দল যার যার, মা-মাটি সবার। তাই মাটির সন্তানের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ।’

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে নন্দিরগাঁও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মুরব্বি আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ