জৈন্তাপুরে সারী নদীতে অ ভি যা ন: অ বৈধ ড্রেজার অপ*সারণ, কারেন্ট জাল জ*ব্দ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৬ PM

জৈন্তাপুরে সারী নদীতে অ ভি যা ন: অ বৈধ ড্রেজার অপ*সারণ, কারেন্ট জাল জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৯:৫৫:৪৮ PM

জৈন্তাপুরে সারী নদীতে অ ভি যা ন: অ বৈধ ড্রেজার অপ*সারণ, কারেন্ট জাল জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে সারী নদীতে অবৈধ বালু উত্তোলন ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়। পরে নদীতে স্থাপিত ড্রেজার মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি আগামীকাল সকাল ১০টার মধ্যে সরিয়ে নেওয়ার শর্তে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত আরেক অংশে ৬টি বৃহৎ কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা ভূমি অফিস, সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন,‘পরিবেশ, নদী ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ