বালাগঞ্জের ফাযিলপুর দাখিল মাদ্রাসায় দি সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষাবৃত্তি বিতরণ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৭ PM

বালাগঞ্জের ফাযিলপুর দাখিল মাদ্রাসায় দি সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষাবৃত্তি বিতরণ

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১০:৩১:২০ PM

বালাগঞ্জের ফাযিলপুর দাখিল মাদ্রাসায় দি সিলেট ইসলামিক সোসাইটির শিক্ষাবৃত্তি বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে দি সিলেট ইসলামিক সোসাইটি। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষানুরাগী আব্দুস শাকুরের পরিবারের পক্ষ থেকে আব্দুস সামাদ ও রহিমুন্নেছা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ফাযিলপুর দাখিল মাদ্রাসার হলরুমে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক বুরহান উদ্দিন এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার দুদুল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সহ-সভাপতি ও শিক্ষানুরাগী আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. আব্দুল জলিল, গালিমপুর হুরুননেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী, সমাজসেবক রেজাউর রাজা, হাফিজ বদরুল ইসলাম, আব্দুল খালিক, সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাযিলপুর দাখিল মাদ্রাসার ছাত্রী আফসানা আক্তার আর্জিনা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ