কোম্পানীগঞ্জে আওয়ামিলীগ নেতা গ্রে ফ তা র
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৭ PM

কোম্পানীগঞ্জে আওয়ামিলীগ নেতা গ্রে ফ তা র

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১০:৪৭:১৮ PM

কোম্পানীগঞ্জে আওয়ামিলীগ নেতা গ্রে ফ তা র

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক বজলু মিয়া পাঠান (৬৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ ২টি মামলা রয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলার থানা সদর মাছ বাজার থেকে থাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা বাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় মাছ বাজারের চা এর দোকান থেকে তাকে আটক করা হয়। বজলু মিয়া পাঠান উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক ও উত্তর বুড়দেও গ্রামের মৃত আব্দুল আজিজ পাঠানের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ. পিপিএম, জানান বজলু মিয়া পাঠানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের এবং অন্যটি খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ