দুবাগে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের নির্বাচনী সভা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৬ PM

দুবাগে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের নির্বাচনী সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১১:৪৪:২২ PM

দুবাগে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের নির্বাচনী সভা

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর সমর্থনে দুবাগের আনন্দ বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ এশা দুবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব মতিউর রহমান ময়না মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উলামায়ে কেরাম আমাকে জনগণের খেদমতে পাঠিয়েছেন। আল্লাহকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিচ্ছি, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। খেজুর গাছ প্রতীকের বিজয় মানেই মানুষের অধিকার ও এলাকার অগ্রযাত্রার বিজয়।’

তিনি আরও বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই ইনশাআল্লাহ একটি বদলে যাওয়া সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপহার দিতে চাই।’

দুবাগ ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কবিরের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান। এছাড়া বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি আতিকুর রহমান।

অনুষ্ঠানে গজুকাটা, হাজরাপাড়া ও মুহসিনাবাদ এলাকার মুরব্বি ও সর্বস্তরের যুব সমাজ উপস্থিত হয়ে প্রার্থীর প্রতি তাদের সমর্থন জানান।

সভা শেষে দোয়া পরিচালনা করেন দুবাগ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আবদুল মতিন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ