গোয়াইনঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৬ PM

গোয়াইনঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০১:০০:১৭ AM

গোয়াইনঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক

ছবি: জৈন্তা বার্তা


গোয়াইনঘাট উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ধানে বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার ফলে আশাতীত উৎপাদন পেয়ে কৃষকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ দ্রুতগতিতে চলছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গোয়াইনঘাটে চলতি মৌসুমে মোট ১৮ হাজার ১৮০ হেক্টর জমিতে উফশী, হাইব্রিড ও স্থানীয় জাতের রোপা আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা (চালের হিসাবে) নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ২৬৭ মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য ২৪৬ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

কৃষি কর্মকর্তারা জানান, মোট আবাদের প্রায় ২০ শতাংশ, অর্থাৎ ৩ হাজার ৬৩৬ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যেই উপজেলায় সব জমির ধান কাটা সম্পন্ন হবে।

সরেজমিনে হাওর ও ফসলের মাঠ ঘুরে দেখা গেছে-ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক- কৃষাণীরা। কেউ ধান কাটছেন, কেউ মাড়াই করছেন, কেউবা উঠানে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে ব্যস্ত। পাকা ধানের সুগন্ধে মুখরিত হয়ে উঠেছে মাঠ-ঘাট। ফলে কৃষক পরিবারে নেমে এসেছে উৎসবের আমেজ।

কৃষকরা জানান, কয়েক বছর পর এমন স্বস্তির ফলন পেয়েছেন তারা। এবার উৎপাদিত ধান বিক্রি করে ভালো লাভের আশা করছেন তারা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ