বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় শ*টগান উ*দ্ধার
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৬ PM

বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় শ*টগান উ*দ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৩:১১:৩৫ PM

বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় শ*টগান উ*দ্ধার


সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কালিবহর এলাকায় বাঁশঝাড় থেকে একটি পরিত্যক্ত দেশীয় ১২ বোর শটগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব-৯, সদর সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে বাঁশঝাড়ের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করে।

এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত শটগানটি একটি দেশীয় ১২ বোর অস্ত্র, যা সহজে বহনযোগ্য এবং নাশকতার উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী। এয়ারগানের কাঠামোর ওপর তৈরি এ অস্ত্রটিকে ১২ বোর কার্টিজ ফায়ারের জন্য সক্ষম করা হয়েছে। অস্ত্রটি বর্তমানে সচল রয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত শটগানটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর