জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা ন, সাড়ে আট হাজার ঘনফুট বালু জব্দ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৬ PM

জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা ন, সাড়ে আট হাজার ঘনফুট বালু জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৭:০০:৩৪ PM

জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা ন, সাড়ে আট হাজার ঘনফুট বালু জব্দ

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের অভিযানে সাড়ে আট হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বালু গুলোকে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) বেলা ১২:০০ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলাবাজারে রাংপানি নদীর নিকটবর্তী বালু পাথর সাইটে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব। 

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী হতে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে বিভিন্ন সাইটে মজুদ করার প্রমান পায় প্রশাসন। এ সময় মজুদ করে রাখা সাড়ে আট হাজার ঘনফুট   বালু  জব্দ শেষে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এ সময় অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অভিযানে অংশ নেয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব জানান,সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ও পরিবেশ ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা