সিলেটে ৭ দফা দা*বিতে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিকদের মি*ছিল ও পথসভা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৬ PM

সিলেটে ৭ দফা দা*বিতে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিকদের মি*ছিল ও পথসভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৮:০১:১৩ PM

সিলেটে ৭ দফা দা*বিতে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিকদের মি*ছিল ও পথসভা

ছবি:সংগৃহীত


সিলেটে ৭ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সিলেট মহানগর ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১০ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি কানিশাইল খেয়াঘাট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লামাপাড়ায় গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের ১০ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আবুল হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাসেল আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

এ ছাড়া বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি আনোয়ার হোসেন আনাই, সহসাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মুল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহানসহ বিভিন্ন ওয়ার্ডের শাখা সভাপতি-সাধারণ সম্পাদক এবং শ্রমিক নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকায় মালিক ও শ্রমিকরা পরিবার–পরিজন নিয়ে অনাহার–অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাঁদের দুর্দশার খোঁজ নিচ্ছে না কেউ। অবিলম্বে ব্যাটারিচালিত রিকশার রোড পারমিট প্রদান, ভিআইপি রোড ছাড়া অন্যান্য সড়কে চলাচলের অনুমতি এবং শ্রমিকদের মৌলিক দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

বক্তারা মালিক–শ্রমিকদের সাত দফা তুলে ধরে বলেন- রোড পারমিট প্রদান, আটক রিকশা ছেড়ে দেওয়া, রেকার বিল ১০০ টাকায় নির্ধারণ, শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া, রাত ৮টার পর রিকশা ধরাধরি না করা, পুলিশের হয়রানি বন্ধ এবং গ্যারেজ থেকে উঠিয়ে নেওয়া বিদ্যুতের মিটার ফেরত-এই দাবিগুলো দ্রুত মেনে নিতে হবে।

বক্তারা সিলেটের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এসব দাবির বাস্তবায়ন জরুরি বলে উল্লেখ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ