এসএমপি ডি*বি ও এয়ারপোর্ট থা*নার পৃথক অভি*যানে ৬ জু*য়াড়ি ও ১ মা দ ক ব্যবসায়ী গ্রেফ*তার
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৮ PM

এসএমপি ডি*বি ও এয়ারপোর্ট থা*নার পৃথক অভি*যানে ৬ জু*য়াড়ি ও ১ মা দ ক ব্যবসায়ী গ্রেফ*তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৯:৫৪:৪৮ PM

এসএমপি ডি*বি ও এয়ারপোর্ট থা*নার পৃথক অভি*যানে ৬ জু*য়াড়ি ও ১ মা দ ক ব্যবসায়ী গ্রেফ*তার

ছবি:সংগৃহীত


সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ৬ জন জুয়াড়ি ও ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী ও রাতে এসব অভিযান পরিচালিত হয়।
বাগবাড়ীতে তীর-শিলং জুয়া খেলার সময় ৬ জন গ্রেফতার
১৯ নভেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে এসএমপি ডিবি পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ী নরসিংহটিলা কবরস্থানের সামনের ফুটপাতে অভিযান চালায়। এসময় তীর–শিলং নামীয় জুয়া খেলতে থাকা ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোঃ আনোয়ার হোসেন (৫২), নেত্রকোনা,  বদরুল ইসলাম (৬০), সিলেট,  আকিল ইসলাম অপু (২১), সিলেট,  সুমন মালাকার (৪০), মৌলভীবাজার,  গোলজার আহমদ (৩৪), সিলেট,  সৈয়দ আহমদ (৫২), চাঁদপুর।
ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এয়ারপোর্ট থানার অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
একই দিন রাত ১০টা ৪০ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই বিধান দেব সঙ্গীয় ফোর্সসহ কান্দিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১ কেজি গাঁজাসহ মোঃ শাকিল মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিল মিয়ার স্থায়ী ঠিকানা চুনারুঘাট, হবিগঞ্জ, এবং বর্তমানে তিনি চৌকিদেখী, সিলেটে বসবাস করেন।

ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  অনুযায়ী মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ