গোলাপগঞ্জের ইউপি সদস্য বেলাল আহমদ আর নেই
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৮ PM

গোলাপগঞ্জের ইউপি সদস্য বেলাল আহমদ আর নেই

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০১:১৬:৪৭ PM

গোলাপগঞ্জের ইউপি সদস্য বেলাল আহমদ আর নেই


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত‍্যুকালে তিনি স্ত্রী, সন্তান, স্বজনসহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেলাল আহমদ উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুমা রাণাপিং কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

ইউপি সদস্য বেলাল আহমদের আকস্মিক মৃত‍্যুতে এলাকাজুড়ে শোক বিরাজ করছে। সদালাপি, বিনয়ী হিসেবে পরিচিত বেলাল আহমদের  মৃত‍্যুতে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে পরিচিত ও প্রিয়জনরা শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

জৈন্তা বার্তা/আরআর