ছবি:সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার উপজেলার পঞ্চখন্ড বাসুদেব বাড়ীর প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক অমলেন্দু দে’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিষদের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, পঞ্চখন্ড বাসুদেব সেবক সংঘের সভাপতি প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, সম্পাদক অমিতাভ পাল চৌধুরী,রবীন্দ্র চক্রবর্তী রাঘব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেতকী রঞ্জন দাস, অরুণাভ পাল চৌধুরী মোহন, সজল পাল, সন্তোষ পাল, অরুন রাম বিশ্বাস, অপুর্ব পুরকায়স্থ, সন্তোষ রায়, নিকিলেশ ভট্টাচার্য্য, প্রদীপ ভট্টাচার্য্য, পরিতোষ দেব। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সভাপতি অমলেন্দু দে ও সাধারণ সম্পাদক সজল পাল ও সাংগঠনিক সম্পাদক সজীব ভট্টাচার্য্য কে মনোনিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং মহেশ রঞ্জন ঘোষকে আহ্বায়ক এবং বিপ্লব ধরকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার পৌরসভার আহবায়ক কমিটি গঠন করা হয়।
৩০ কার্যদিবসের মধ্যে উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ও আগামী ৬০ দিনের মধ্যে পৌর কমিটির সম্মেলন করার নির্দেশ দেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




