বিয়ানীবাজারে জানাজায় আবেগঘন মুহূর্তে এমরান চৌধুরী
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪২ PM

উঠানবৈঠকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নয়নের অঙ্গীকার

বিয়ানীবাজারে জানাজায় আবেগঘন মুহূর্তে এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১২:২২:০৫ AM

বিয়ানীবাজারে জানাজায় আবেগঘন মুহূর্তে এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান-এসবকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে ‘উন্নয়নের বিপ্লব’ ঘটানো হবে। হাকালুকি হাওরের অংশসহ সম্ভাবনাময় স্থানগুলোকে পর্যটন স্পটে রূপান্তর করে দুই উপজেলাকে আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট এমরান চৌধুরী।

তিনি বলেন,‘গত সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফাঁকা উন্নয়নের বুলি আর স্লোগানেই সীমাবদ্ধ ছিল। এখন মানুষ পরিবর্তন চায়-সুশাসন ও প্রকৃত উন্নয়ন চায়। জনাব তারেক রহমানের ৩১ দফাই সেই পরিবর্তনের রূপরেখা।’

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যে ১৯ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছিলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে।

উঠানবৈঠকে সভাপতিত্ব করেন ভাদেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন জাহাঙ্গীর। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা টিপু সুলতান।

অনুষ্ঠানে বক্তব্য দেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল,, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর,, জেলা বিএনপির উপদেষ্টা মুহি সুন্নাহ চৌধুরী নারগিস, বিএনপি নেতা বদরুল আলম, ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন,

এছাড়া জেলা-মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরে যুবদল নেতা রিপন আহমদের বাড়িতে আরেকটি উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজারে জানাজার আগে আবেগঘন মুহূর্ত:

একইদিন বেলা ২টা ২০ মিনিটে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা নবাং শাহী ঈদগাহ মাঠে বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েলের জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। স্মৃতি রোমন্থনে তিনি আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন।

তিনি বলেন,‘জসিম ভাই ছিলেন পরিচ্ছন্ন ইমেজের একজন নেতা। তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।’

জসিম উদ্দিন জুয়েল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।

জানাজায় সিলেট জেলা ও মহানগর বিএনপি, উপজেলা–পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ