বিজয়ী হলে তিন উপজেলায় আমূল পরিবর্তন, পর্যটন কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি আরিফুল হকের
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৩ PM

বিজয়ী হলে তিন উপজেলায় আমূল পরিবর্তন, পর্যটন কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি আরিফুল হকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০১:৪৪:৪২ AM

বিজয়ী হলে তিন উপজেলায় আমূল পরিবর্তন, পর্যটন কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি আরিফুল হকের

ছবি:সংগৃহীত


বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার এই তিন উপজেলার চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে।  যদি আপনারা আমাকে বিজয়ী করেন, ইনশাআল্লাহ মাত্র এক বছরের মধ্যেই গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে আমূল পরিবর্তন দেখতে পাবেন। এই তিন উপজেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে প্রথম শর্ত-রাস্তাঘাটের উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি। পর্যটকরা আসতেই যেন মুগ্ধ হয়।’

শুক্রবার (২১ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল হাদীস আনসারুল উলূম জয়নগর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুম্মার নামাজ, গণসংযোগ ও পথসভা

এর আগে তিনি গোয়াইনঘাটের মনরতলবাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। নামাজ শেষে মনরতলবাজার, মাতুরতলবাজার, আহারকান্দি বাজার ও পরগনা বাজারে গণসংযোগ ও পথসভায় যোগ দেন।

বিএনপি নেতা গৌছ উদ্দিনের সভাপতিত্বে এবং সারজুল ইসলাম ও কামাল উদ্দিন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-

মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন, উপদেষ্টা শুক্কর আহমদ, জেলা তাঁতি দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুর আহমদ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশা আহমদ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, শ্রমিক দলের সেক্রেটারি আব্দুস ছালাম, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবিএম জাকারিয়া, গোয়াইনঘাট তাঁতী দলের সদস্য সচিব আব্দুল মান্নান, এডভোকেট লিয়াকত আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা।

পথসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মিনহাজ সামছী। বক্তব্য রাখেন-

কামাল আহমদ মেম্বার, এডভোকেট নুর আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাবের আহমদ, শামীম আহমদ, জসিম উদ্দিন, হাসান আহমদ, আজির উদ্দিন, নাহিদ আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ