গোলাপগঞ্জে এম এইচ মিলাদ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৩ PM

গোলাপগঞ্জে এম এইচ মিলাদ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১২:৩৯:২১ PM

গোলাপগঞ্জে এম এইচ মিলাদ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


সিলেটের গোলাপগঞ্জে প্রথমবারের মতো এম এইচ মিলাদ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের হাজি জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

বৃত্তি পরীক্ষার হল পরিদর্শনে আসেন উপজেলা সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, হাজি জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আনোয়ার শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক ফাহিম আহমদ, সদস্য তামিম আহমদ, মাজহারুল ইসলাম হাসান, আব্দুল্লাহ আহমদ, ইসমাইল হোসেন তুহিন, মাহি আল জামি, সাংবাদিক রিমন আহমদ, শামিল হোসেন, সায়েক আহমদ চৌধুরী, আরিফুর রহমান ও  মাহিন আহমেদ। হল পরিদর্শক হিসেবে ছিলেন, তামিম আহমদ, মুন্না আহমদ, তানহা কামাল, ফ‌উজিয়া ও তাহমিনা মিলি। 

মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই ৩টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/আরআর