জৈন্তাপুরে ভা*রতীয় পণ্যসহ আ*টক ১
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৩ PM

জৈন্তাপুরে ভা*রতীয় পণ্যসহ আ*টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০৩:০৬:১৩ PM

জৈন্তাপুরে ভা*রতীয় পণ্যসহ আ*টক ১


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম সাব্বির আহমেদ (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ছালাভরা কুনকুনি গ্রামের আজাদ মিয়ার পুত্র। 

পুলিশ সূত্রে জানায়, শুক্রবার (২১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে লামাপাড়া জামে মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। 

রাত ১০টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের বাসে (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮১৯৯) তল্লাশি চালায়। এ সময় পুলিশ ৩৫ পিস ভারতীয় কম্বল, ২০ পেকেট জিরা ও ২০ পেকেট ভারতীয় বাবা জর্দাসহ পণ্যের মালিক সাব্বিরকে আটক করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির জানান, জাফলংয়ে বেড়াতে এসে ভারত থেকে অবৈধভাবে আসা এসব পণ্য ক্রয় করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাব্বিরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক সাব্বিরকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর