বিএনপি ক্ষমতায় গেলে মসজিদ-মাদরাসায় রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্য বরাদ্দ প্রদান করা হবে-এমরান আহমদ চৌধুরী
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪১ PM

বিএনপি ক্ষমতায় গেলে মসজিদ-মাদরাসায় রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্য বরাদ্দ প্রদান করা হবে-এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০৭:১৯:০৭ PM

বিএনপি ক্ষমতায় গেলে মসজিদ-মাদরাসায় রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্য বরাদ্দ প্রদান করা হবে-এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন মাদরাসা-মসজিদে আলেমদের সঙ্গে মতবিনিময় করছেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শনিবার (২২ নভেম্বর) তিনি বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসায় মতবিনিময় শেষে বিএনপি নেতা মরহুম মাওলানা রশিদ আহমদের কবর জিয়ারত করেন।

শনিবার দুপুরে তিনি গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসায় মতবিনিময় করেন। এসময় মাদরাসার শুরা কমিটির সদস্য, শিক্ষক-ছাত্র, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ধর্মভীরু নেতা; আলেমসমাজের সঙ্গে তাঁর ছিল গভীর সম্পর্ক। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও সেই আদর্শে দৃঢ়ভাবে অটল। বিএনপি ক্ষমতায় গেলে হাসিনার আমলের ভয়াবহ আলেম-নির্যাতনের বিচার হবে এবং মসজিদ-মাদরাসায় রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্য বরাদ্দ প্রদান করা হবে।”

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আপনারা ধানের শীষকে বিজয়ী করে আমাকে সংসদে পাঠালে আমার নির্বাচনি এলাকার মসজিদ-মাদরাসার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ নিয়ে আসবো। আলেম-সমাজের সার্বিক উন্নতিই আমার অঙ্গীকার।’

মাদরাসায় মতবিনিময় শেষে অ্যাড. এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার কৃতী আলেম ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের কবর জিয়ারত করেন। এসময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ