গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কমিটি পূর্ণগঠনের লক্ষে ৪সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪৪ PM

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কমিটি পূর্ণগঠনের লক্ষে ৪সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০৯:৩৮:২১ PM

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কমিটি পূর্ণগঠনের লক্ষে ৪সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ছবি:সংগৃহীত

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের নতুন কমিটি পূর্ণগঠনের লক্ষে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, এম আব্দুল জলিল, বদরুল আলম, মো: শাহ আলম, দেলোয়ার হোসেন মাহমুদ। 

ক্লাব সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনের পরিচালনায়  অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি বদরুল আলম, কোষাধ্যক্ষ নজমুল ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সদস্য মোঃ শাহ আলম, দেলোয়ার হোসেন মাহমুদ, কে এম আব্দুল্লাহ, সামিল হোসেন, তামিম আহমদ। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ