দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা তজমমুল আলীর ইন্তে*কাল, দাফন সম্পন্ন
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪৪ PM

দরগাহ মাদ্রাসায় দোয়া মাহফিল

দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা তজমমুল আলীর ইন্তে*কাল, দাফন সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১০:০২:২৬ PM

দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা তজমমুল আলীর ইন্তে*কাল, দাফন সম্পন্ন

ছবি:সংগৃহীত


দরগাহ মাদ্রাসার প্রবীণ ও প্রখ্যাত শিক্ষক মাওলানা তজমমুল আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার (২২ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে তাঁর জানাযার নামাজ বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় এবং পরে গ্রামের বাড়িতেই দাফন সম্পন্ন করা হয়।

তিনি দরগাহ মসজিদের সাবেক ইমাম মরহুম আরিফ বিল্লাহ হাফেজ মাওলানা আকবর আলী (রহ.)-এর ভাগিনা এবং সিলেট দরগাহ মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্রদীর্ঘ ৩৭ বছরের শিক্ষক ছিলেন। তাঁর ইন্তেকালের সংবাদে দরগাহ মাদ্রাসায় শোকের ছায়া নেমে আসে।

ইন্তেকালের খবর পাওয়ার পর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন এর নেতৃত্বে শিক্ষকবৃন্দের একটি দল জানাযায় অংশ নিতে মরহুমের গ্রামের বাড়িতে যান। মাদ্রাসায় অবশিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ায় অংশ নেন-মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইনমুফতি আবুল খায়েরমাওলানা আতাউর রহমান পাকিস্তানিমাওলানা আব্দুল হালিমমাওলানা সামছুল ইসলামমুফতি রশিদ আহমদসহ শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থী।

সবার পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামের দোয়া করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ