ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনে দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, ‘তৃণমূল নেতাকর্মীরাই আমার শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশাকে শ্রদ্ধা করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ উন্নয়ন ও আধুনিক নগরায়ণের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা বাস্তবায়ন করবো।’
শনিবার (২২ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা অনেক। নির্বাচিত হলে মানুষের সমস্যা ও কষ্ট দূর করতে আমার সর্বোচ্চ শক্তি ব্যয় করবো। জনগণের ভোট ও সমর্থনই আমার মূল শক্তি। আজকের এ স্বতঃস্ফূর্ত জনসমাগম প্রমাণ করে পরিবর্তনের পক্ষে জনতা বিএনপি মনোনীত প্রার্থীর পাশে দাঁড়িয়ে আছে।’
সিলেট-৩ আসনের অন্তর্গত বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত জনসভায় হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্লোগান, করতালি ও বক্তৃতায় চন্ডিপুল পয়েন্ট সরব হয়ে ওঠে।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ।
বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, উপদেষ্টা এডভোকেট এটিএম ফয়েজ, সহ-সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
বক্তারা বলেন, সিলেট-৩ আসনের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনা দূর করতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন, আর সেই নেতৃত্বের সক্ষমতা রাখেন মোহাম্মদ আব্দুল মালিক।
সমাবেশ শেষে ধানের শীষের প্রার্থীর সমর্থনে একটি প্রচার মিছিল বের করা হয়।
মিছিল ও সভায় সিলেট জেলা, মহানগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




