জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য এমদাদুল হক তুহিন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪৫ PM

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য এমদাদুল হক তুহিন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১১:৪২:১৩ PM

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য এমদাদুল হক তুহিন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ছবি:সংগৃহীত


জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য প্রয়াত এমদাদুল হক তুহিন-এর স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমআ পরিষদের উদ্যোগে গোসাইনপুর জামে মসজিদ, ফতেপুর, গোয়াইনঘাটে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

পরিষদের ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এখলাছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন- উপদেষ্টা পরিষদ সদস্য এড. মো. জামাল উদ্দিন, মো. মনির উদ্দিন আহমদ ,পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস আহমদ, সিনিয়র সহ-সভাপতি এড. হাছান আহমদ, সহ-সভাপতি মুশতাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সাংগঠনিক সম্পাদক শুয়াইবুর রহমান, আইন সম্পাদক এড. আব্দুল্লাহ, সহ-সংস্কৃতি সম্পাদক আনোয়ারুল হক তোতা, সহ-ক্রীড়া সম্পাদক জবরুল ইসলাম, সদস্য এড. মামুন রশিদ, নূরুল ইসলাম, ফয়ছল আহমদ, ফরীদ আহমদ শামীম, আতিকুল আমিন, গোয়াইনঘাট উপজেলা কমিটির আহবায়ক আহমদুল কিবরিয়া বকুল, ফতেপুর ইউনিয়ন শাখার সদস্য আব্দুল হামিদ প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত এমদাদুল হক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ