ছবি:সংগৃহীত
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল শনিবার (২২ নভেম্বর ) দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ‘বক্কইরা ডাকাত’ কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি হলেন- আবু বক্কর (২৯), পিতা মৃত কালা মিয়া, বসবাস: কোম্পানীগঞ্জ (গাঁওপাড়া), থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেট।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আবু বক্কর ডাকাতি, মাদকদ্রব্যের বিক্রি-বাটাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল এবং এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




