প্রতীকী ছবি
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া এলাকায় জামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র। কাজের সন্ধানে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। রাতে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার (২৩ নভেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক দুর্গা কুমার। তিনি জানান, শনিবার রাতে লোভাছড়ায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় কানাইঘাট থানায় নিয়ে আসে।
জৈন্তা বার্তা/আরআর




