সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান (১) ফজলু মিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে অলংকারি ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ফজলু মিয়া দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ২০ নভেম্বর পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ইউপি সদস্য ফজলু মিয়ার হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন।
চেয়ারম্যান আতিকুর রহমান লিটন গত শুক্রবার (২১ নভেম্বর) এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গমন করেছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করে পরিষদের কার্যক্রম পরিচালনা শুরু করেছেন ফজলু মিয়া। সকল প্রকার সেবাগ্রহীতাকে নাগরিক সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে তিনি ইউনিয়নবাসীকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের জৈন্তাপুর, কানাইঘাট ও বিশ্বনাথ উপজেলার ওয়ার ইন্সপেক্টর মো. মুনিম সারওয়ার, পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য হানিফ আলী, ৭নং ওয়ার্ডের সদস্য বশির উদ্দিন, ৩নং ওয়ার্ড সদস্য ছগির আলী, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নুরবি বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নারী সদস্য শাহিনা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী সদস্য আমিনা বেগম, পরিষদের সচিব সুকান্ত দেব নাথ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়ার পিতা আব্দুস সাত্তার, অলংকারী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ সুমন, সাংগঠনিক সম্পাদক আলী আহবাব মাসুম, রাজনৈতিক ব্যক্তিত্ব সমুজ আলী, সমাজসেবক আঙ্গুর মিয়া, মখই মিয়া, মুরব্বি আব্দুর রহিম, গিয়াস উদ্দিন, ফরিদ মিয়া, আব্দুর রজাক, তেরাব আলী, আশরাফ খাঁন, ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জৈন্তা বার্তা/আরআর




