কোম্পানীগঞ্জ সী*মান্তে বি*জিবির অ*ভিযানে ই*য়াবাসহ আ*টক ১
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৮ AM

কোম্পানীগঞ্জ সী*মান্তে বি*জিবির অ*ভিযানে ই*য়াবাসহ আ*টক ১

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৭:৪০:২৭ PM

কোম্পানীগঞ্জ সী*মান্তে বি*জিবির অ*ভিযানে ই*য়াবাসহ আ*টক ১

ছবি:সংগৃহীত


সিলেট ব্যাটালিয়ন (বিজিবি৪৮)-এর অধীনস্থ কালাইরাগ বিওপি টহল দল আজ রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে সীমান্ত পিলার ১২৫২ থেকে প্রায় ৮০০ গজ ভেতরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে। টহল চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন ।পরবর্তীতে তার দেহ তল্লাশিতে ৫শ'৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ফরিদ উদ্দিন (৪০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের আব্দুল মন্নাফের পুত্র।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ