ছবি:সংগৃহীত
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৩০০ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়েছে। এসময় একটি বড় ট্রাকসহ ৩ জনকে আটক করা হয়।
শনিবার রাত আনুমানিক ৮.৫৫ মিনিটে এসআই (নিঃ) রাজীব পাল সঙ্গীয় ফোর্সসহ মোগলাবাজার থানাধীন নৈখাই এলাকায় হাজী মোঃ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-ফেঞ্চুগঞ্জগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এসময় ট্রাকযোগে পাচারের চেষ্টা চলাকালে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- জুবায়ের আহমদ (৫৪), পিতা-কুটু মিয়া, মাতা-রাবেয়া খাতুন, গ্রাম-কালাগুল, ছয়াবর বটেশ্বর, থানা-শাহপরান (রহ.), সিলেট।
হেলাল উদ্দিন (ড্রাইভার) (৪৫), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-মৃত বালি বেগম, গ্রাম-পেচারচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর।
ও আইনের সহিত সংঘাতে জড়িত কিশোর (১৫)।
এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা রুজু হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




