ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ওসিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন -‘দক্ষ যুবসমাজ গড়ে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা সময়ের দাবি। নির্বাচিত হলে শিক্ষা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।’
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট কর্তৃক তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইন্সটিটিউটের শিক্ষক ও পরিচালনা পর্ষদ ফুলেল শুভেচ্ছা জানিয়ে এম এ মালিককে বরণ করে নেন।
বক্তব্যে এম এ মালিক বলেন,‘ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের সম্পদ। শিক্ষাখাতের উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমদ চৌধুরী, এবং পরিচালনা করেন দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শফি আহমদ খান।
বক্তব্য রাখেন-বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সিলেট জেলা বিএনপির সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন, আলমগির রেজা, যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হুসেন লিটন, সদস্য আব্দুল জলিল সামায়ুন, সামসুল হক মসুদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুর রহমান সাচ্চু, পিয়ার মাহমুদ, মাছুম আহমদ রামিম ও আলেখ মিয়া।
বক্তারা বলেন, সিলেট-৩ আসনের শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে সম্ভাবনাময় পরিকল্পনা তুলে আসছেন এম এ মালিক। তার নৈতিক নেতৃত্ব ও জনবান্ধব দৃষ্টিভঙ্গি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




