জৈন্তাপুরে সেনাবাহিনী ও বিজি*বির যৌথ অভি*যানে ২২ লক্ষ টাকার ভার*তীয় পণ্য জ*ব্দ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৯ AM

জৈন্তাপুরে সেনাবাহিনী ও বিজি*বির যৌথ অভি*যানে ২২ লক্ষ টাকার ভার*তীয় পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ১০:১৬:২১ PM

জৈন্তাপুরে সেনাবাহিনী ও বিজি*বির যৌথ অভি*যানে ২২ লক্ষ টাকার  ভার*তীয় পণ্য জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর  উপজেলার হরিপুর নয়াপাড়া গ্রামে বাংলাদেশ   সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)র যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

রবিবার (২৩শে নভেম্বর)  গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট  এবং সিলেট ব্যাটালিয়ন  ৪৮ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নয়াপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মালিকবিহীন অবস্থায়  ১১২ বস্তা ভারতীয়  জিরা ও ২৫৯২ পিস স্কিন ব্রাইট ক্রিম জব্দ করা হয়।

সেনাক্যাম্প সূত্রে পাওয়া জব্দকৃত মালামালের মধ্যে  জিরা ১১২ বস্তা (৩৩৬০ কেজি), যার আনুমানিক মূল্য ১৬,৮০,০০০ টাকা সমপরিমাণ ও স্কিন ব্রাইট ক্রিম ২৫৯২ পিস যার আনুমানিক মূল্য: ৫,১৮,৪০০ টাকা সমপরিমাণ। অভিযানে মোট জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায়  ২১,৯৮,৪০০ টাকা সমপরিমাণ। 

সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, অভিযান শেষে জব্দকৃত মালামাল রবিবার  রাত ৯টা ২৫ মিনিটে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।  পাশাপাশি অবৈধ পন্য ও  চোরাচালান সামগ্রী পাচার প্রতিরোধে সেনাবাহিনী ও বিজিবির এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানা গেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ