সিলেট-ঢাকা মহাসড়কে কাজে ধীরগতি ও বিমানের টিকিট-দামে অনি*য়মের অভি*যোগ আরিফুল হকের
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৮ AM

সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি

সিলেট-ঢাকা মহাসড়কে কাজে ধীরগতি ও বিমানের টিকিট-দামে অনি*য়মের অভি*যোগ আরিফুল হকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ১১:১৫:৩৭ PM

সিলেট-ঢাকা মহাসড়কে কাজে ধীরগতি  ও বিমানের টিকিট-দামে অনি*য়মের অভি*যোগ আরিফুল হকের

ছবি:সংগৃহীত


দুদকের ১৯১তম গণশুনানিতে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কের কাজে ধীরগতি ও অনিয়ম, এবং সিলেট-ঢাকা রুটে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ে অভিযোগ তুলেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

রবিবার সকাল সাড়ে ৯টায় নগরের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ গণশুনানিতে তিনি সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজে ধীরগতি, অনিয়ম, এবং সিলেট–ঢাকা রুটে বিমানের টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

আরিফুল হক অভিযোগ করেন,‘সড়ক নির্মাণকাজ দীর্ঘদিন ধরে চললেও দৃশ্যমান অগ্রগতি নেই। এতে জনগণ চরম ভোগান্তিতে পড়ছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ঢাকা রুটে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেশি রাখা হচ্ছে। সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন।’

গণশুনানিতে মোট ৭৩টি অভিযোগ গ্রহণ করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন এবং অভিযোগকারীরা সরাসরি দুর্নীতি দমন কমিশনের সামনে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন।

সকল অভিযোগের জবাবে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন-দুদক এসব অনিয়মের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে, কোনো দপ্তরেই দায় এড়ানোর সুযোগ নেই।গণশুনানিতে উত্থাপিত অভিযোগসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় দুদক।

গণশুনানিতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী ও দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ