দুঃ*স্থদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করাই দানের মূল লক্ষ্য হওয়া উচিত- হাজী আব্দুল হাই
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৪ AM

বিশ্বনাথে প্রবাসী সংবর্ধনা

দুঃ*স্থদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করাই দানের মূল লক্ষ্য হওয়া উচিত- হাজী আব্দুল হাই

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১২:২১:২৬ AM

দুঃ*স্থদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করাই দানের মূল লক্ষ্য হওয়া উচিত- হাজী আব্দুল হাই

ছবি:সংগৃহীত


বিশ্বনাথে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই বলেন, দুঃস্থদের মাঝে বারবার অল্প দান না দিয়ে এককালীন বড় অনুদানের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করলে দারিদ্র্য চিরতরে কমানো সম্ভব। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের হতদরিদ্রদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের এক অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরফি মিয়াকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

অনুষ্ঠান আয়োজক ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোসাদ্দিক হোসেন সাজুল ও বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক ইলিয়াস আহমদ রাজন।

সংবর্ধনা অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জজ আদালতের এপিপি বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেন্টু আলী, বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, শিক্ষাবিদ মাস্টার আবুল কাহার হেকিম উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা আজমল হোসেন শাহরিয়ার, অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ মহিলা কলেজের সভাপতি শামীম আহমদ মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহ জাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষাবিদ মাস্টার তৌফিক চৌধুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা মোঃ আমির আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য আব্দুল মান্নান, পৌর বিএনপির নেতা ও যুগ্ম সম্পাদকবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্য, লন্ডন প্রবাসী হাজী মোঃ আলতাব আলী, ফুটবল রিপোর্টার পরতাব আলী, সাবেক জনস্বাস্থ্য প্রকৌশলী তপন চক্রবর্তী, মুরব্বী সোনা উদ্দিন, পৌর মহিলা দলের আহবায়ক নুরুনন্নাহার ইয়াসমিন, আলোকিত সুরের পরিচালক এম মুখতার হোসাইন, যুবদলের সাবেক আহবায়ক মোঃ খসরু মিয়া প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ রেদওয়ান আহমদ, এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসমাইল হোসেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ