নদীর পারকে পরিকল্পিতভাবে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৪ AM

বিয়ানীবাজারে এমরান চৌধুরী

নদীর পারকে পরিকল্পিতভাবে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১২:৪৩:১২ AM

নদীর পারকে পরিকল্পিতভাবে পর্যটন  স্পট হিসেবে গড়ে তোলা হবে

ছবি:সংগৃহীত


কুশিয়ারা নদীর পারঘেঁষা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকা। প্রতি বছরই কোনো না কোনো এলাকায় নদীর তীর ধসে নিঃস্ব হন একাধিক পরিবার। বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের অনেক মানুষ ইতোমধ্যে নিস্ব হয়েছেন। রবিবার নদীভাঙনের কবলে পড়া সেই এলাকা পরিদর্শনে যান সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। 

দুপুরে কুড়ারবাজারের গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের এলাকা পরিদর্শন করেন তিনি। এখানে নতুন করে ভাঙনের মুখে পড়েছে নদীতীর। দুই সপ্তাহ আগে গড়রবন্দ গ্রামের কুশিয়ারা নদীর তীরবর্তী অংশে বড় ধরনের ফাটল দেখা দেয়। এর আগে নদীতে তলিয়ে যায় ওই এলাকার তীরবর্তী বেশ কিছু অংশ, গ্রামীণ সড়ক ও সড়কের পাশে থাকা দুটি দোকান এবং কিছু ফসলি জমি। ভাঙন-শঙ্কায় আছে গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনও। 

বিষয়টি জানতে পেরে এসব এলাকা পরিদর্শনে গিয়ে উদ্বীগ্ন স্থানীয় বাসিন্দাদের এমরান আহমদ চৌধুরী প্রতিশ্রুতি দেন- পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুতই এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। 

তিনি আরও বলেন- আপনাদের পবিত্র আমানত আমাকে প্রদান করে জনপ্রতিনিধি নির্বাচিত করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় নদীর পারকে পরিকল্পিতভাবে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। এতে যেমন করে ভাঙন থেকে বাঁচবে জনপদ, তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবে এই দুই উপজেলা। 

নদীপার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জুবের আহমদ, সাংগঠনিক জিয়াউল হক, কুড়ারবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সিলেট মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক রায়হান আহমদ অপু, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক দোলা হোসেন সুভাষ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিশিষ্ট মুরুব্বি মক্তার আলী, নজরুল ইসলাম, মতিউর রহমান, তোফায়েল আহমেদ, হাফিজ জাফরান আহমদ, আমিনুল ইসলাম ও সালাউদ্দিন প্রমুখ। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ