সিলেটে ২২ পিস ই*য়াবাসহ যুবক আ*টক
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৯ AM

সিলেটে ২২ পিস ই*য়াবাসহ যুবক আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ০১:৫১:১১ PM

সিলেটে ২২ পিস ই*য়াবাসহ যুবক আ*টক


সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম নাসির (৩০)। তিনি নগরীর মিরাবাজার এলাকার বাসিন্দা এবং চাঁদপুর জেলার মতলব থানার ভেগুলিয়া গ্রামের মো. ছানা উল্লাহর ছেলে।

পুলিশ জানিয়েছে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে একটি দল বন্দরবাজারের মাহাজনপট্টি রোডে হাজী সুনু মিয়া অ্যান্ড সন্স হার্ডওয়্যার নামক দোকানের সামনের রাস্তা থেকে ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি মাদক আইনে প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা হবে।

জৈন্তা বার্তা/আরআর