সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় আলু জ*ব্দ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৯ AM

সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় আলু জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ০২:১৬:৩৬ PM

সিলেটে বিপুল পরিমাণ ভা*রতীয় আলু জ*ব্দ


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী থানাধীন শাহী ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আলু জব্দ করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পিকআপের চালক ও হেলপারসহ ২/৩ জন চোরাকারবারি।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রবিবার সকালে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে কোতোয়ালী থানাধীন ১৮নং ওয়ার্ডস্থ শাহী ঈদগাহ লাল গেট এলাকার গাজী মেডিকেল হলের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মাহিন্দ্র পিকআপকে সিগন্যাল দিলে গাড়িটি থামিয়ে অজ্ঞাতনামা চালক, হেলপারসহ ২/৩ জন দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৪১ বস্তা ভারতীয় নতুন আলু উদ্ধার করা হয়।

প্রতিটি বস্তায় ৫৫ কেজি করে থাকা মোট ২ হাজার ২৫৫ কেজি আলুর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা। পাশাপাশি জব্দ করা হয় সাদা রঙের মাহিন্দ্র পিকআপটি, যার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা চালক ও হেলপারসহ পলাতক ২/৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ পণ্য ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এসএমপি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর