সিলেটের বিয়ানীবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) অভিযানে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুপাতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে- সুপাতলা এলাকার একটি ভবনের নিচতলায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত সাড়ে ১১টার দিকে র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সাইরুল সাইরুল ইসলাম (৩৯)। তিনি বিয়ানীবাজার উপজেলার মধ্য সুপাতলা এলাকার মৃত মালু হোসেনের ছেলে।
র্যাবের দাবি, আটক ব্যক্তির দেখানো মতে একটি নীল রঙের প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করেছেন বলে জানায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দকৃত মদ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




