সিলেটে ভা*রতীয় জিরা উদ্ধার, আ*টক ২
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৫ AM

সিলেটে ভা*রতীয় জিরা উদ্ধার, আ*টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ০২:৪১:৩৯ PM

সিলেটে ভা*রতীয় জিরা উদ্ধার, আ*টক ২


সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ভারতীয় জিরা উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করেছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরাণ (রহ.) থানার পীরেরবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। 

পুলিশ জানিয়েছে, চেকপোস্টে একটি সাদা রঙের পুরোনো নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হলে গাড়িটিতে থাকা ৩০ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৯০০ কেজি জিরা ছিল, যার মূল্য প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা। জিরার সঙ্গে গাড়িটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- শাহপরাণ (রহঃ) থানার দলইপাড়ার আটগাঁও গ্রামের শেখ মো. আব্দুল গনির ছেলে শেখ মো. আলেক আহমদ (৩৩) ও দাসপাড়া চকগ্রামের শাহ মো. চান্দু মিয়ার ছেলে মো. রাকিব আহমদ ইমন গাজী (২২)। 

পুলিশ জানায়, ভারতীয় জিরা চোরাচালান সংক্রান্ত অভিযোগে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং সোমবার তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর