ছবি:সংগৃহীত
সিলেটকে একটি আধুনিক ও উন্নত শিল্পাঞ্চলে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘সিলেটের বেকারত্ব ঘুচাতে হলে শিল্প কলকারখানা স্থাপনে বিশেষ গুরুত্ব দেওয়া ছাড়া বিকল্প নেই। এ অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিলেটকে সারা দেশের মধ্যে অনন্য ও অনুকরণীয় করে তোলা হবে।’
সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত খাদিমপাড়া ইউনিয়নের বাইপাস, দাসপাড়া, পরগনা ও পীরের বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির।
তিনি আরও বলেন,‘এই লক্ষ্য পূরণে সবার আগে প্রয়োজন-সিলেট-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।’
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ, জেলা বিএনপি নেতা জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও তাতীদলের নেতৃবৃন্দ।
এর আগে রবিবার (২৩ নভেম্বর) রাতে সিলেট মহানগরের লালদিঘীরপাড় পুরাতন হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন। মার্কেটের ব্যবসায়ী মঞ্জুর আহমদ ও সাব্বির আহমদের যৌথ পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজান আহমদ, ব্যবসায়ী আব্দুল জলিল, শাহেদ আহমদ, শামিম আহমেদ প্রমুখ।
দুপুরে হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার-শিক্ষিকাদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় সভায় মিলিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজ্জামান তাপাদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র নাথের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর নাদিম হোসেন, সাইফুল ইসলাম।
স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. জুয়াদ খান, মো. মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মান্নান, মো. আখতার হোসেন, মো. সুলতানা, খায়রুন নাহার, নেলুমুন্নেছা খানম, লুৎফুর রহমান, আব্দুল আলী, মো. জামাল, মো. শাহিন মিয়া, মাহবুব আলম, সিজনী, কাজল দেবনাথ, বিকাশ ভূষন দাস, নাজমুল ইসলাম পলাশ, মিজানুর রহমান, গুলশানারা, মনি, ইশরাত জাহান, রওশনারা, মাখন চন্দ্র নাথ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




