জৈন্তাপুরে সেনাবাহিনীর অভি*যানে ১৮ লাখ টাকার ভার*তীয় পণ্য জ*ব্দ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৬ AM

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভি*যানে ১৮ লাখ টাকার ভার*তীয় পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১১:৫২:৪১ PM

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভি*যানে  ১৮ লাখ টাকার ভার*তীয় পণ্য জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে সোমবার (২৪ নভেম্বর) বিকেল  ৫:০০ ঘটিকায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের  সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  হরিপুর লামা শ্যামপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে ভারতীয় অবৈধ জিরা, ঔষধ ও ফেসওয়াশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়,  জব্দকৃত মালামালের মধ্যে ৩৫ বস্তা ভারতীয় জিরা (মোট ১০৫০ কেজি) যার আনুমানিক বাজারমূল্য   ৫,২৫,০০০ টাকা সমপরিমাণ, কলপ ও জি ক্রীম ৩৫৫০ পিস যার আনুমানিক বাজারমূল্য   ৩,৫৫০০০ টাকা  ও পন্ডস ফেস ওয়াশ  ২৬৩০ পিস যার আনুমানিক  মূল্য ৯,২০,৫০০ টাকা সমপরিমাণ। 

জব্দকৃত পন্যের মোট বাজার মূল্য ১৮  লক্ষ ৫০০ টাকা সমপরিমাণ বলে জানা যায়। 

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, জব্দকৃত আলামত সমূহ সোমবার রাত ১০:০০ মিনিটে জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অবৈধপন্য মজুদ ও পাচাররোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ