শাবিপ্রবির ড. ইফতেখারকে ভিজিটিং প্রফেসর নিয়োগ চীনের ঝাংঝো বিশ্ববিদ্যালয়ে
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৪ AM

শাবিপ্রবির ড. ইফতেখারকে ভিজিটিং প্রফেসর নিয়োগ চীনের ঝাংঝো বিশ্ববিদ্যালয়ে

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১২:৪১:৫৩ AM

শাবিপ্রবির ড. ইফতেখারকে ভিজিটিং প্রফেসর নিয়োগ চীনের ঝাংঝো বিশ্ববিদ্যালয়ে

ছবি:সংগৃহীত


চীনের ঝাংঝো কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা জোরদার ও যৌথ কার্যক্রম বিস্তারের অংশ হিসেবে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।

সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ড. ইফতেখার জানান, গত ১৯ নভেম্বর এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ঝাংঝো ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক লি ডিয়ানচু তাঁর হাতে নিয়োগপত্র ও সার্টিফিকেট তুলে দেন।

ঝাংঝো ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়, উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী শিক্ষণপদ্ধতিতে দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়ে ড. ইফতেখারকে এই সম্মান দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর গবেষণাধর্মী সহযোগিতা ও আন্তর্জাতিক সংযোগকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে বলেও জানানো হয়।

ভিজিটিং প্রফেসর হিসেবে ড. ইফতেখার ভবিষ্যতে ঝাংঝোর শিক্ষার্থী-গবেষকদের সঙ্গে যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা এবং অ্যাকাডেমিক বিনিময় কার্যক্রমে যুক্ত থাকবেন।

নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি শুধু আমার ব্যক্তিগত গৌরব নয়, শাবিপ্রবির জন্যও একটি বড় স্বীকৃতি। করোনাকাল থেকেই তাদের সঙ্গে গবেষণা ও অ্যাকাডেমিক কাজ করছি। আন্তর্জাতিক পরিসরে গবেষণা এগিয়ে নিতে আরও সক্রিয়ভাবে কাজ করতে চাই।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ