সিলেটে ১২৯ পিস ই*য়াবাসহ যুবক আ*টক
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৬ AM

সিলেটে ১২৯ পিস ই*য়াবাসহ যুবক আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০১:৪৭:২৩ PM

সিলেটে ১২৯ পিস ই*য়াবাসহ যুবক আ*টক


সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) শহরের মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে হাছনাত ট্রেডার্সের সামনের পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ডিবির একটি দল নিয়মিত মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে মহাজনপট্টি এলাকায় অবস্থানকালে এক যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন ওই যুবকের কাছ থেকে ১২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম হুমায়ুন (২২)। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার থানার পাথরাইল গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও রেলস্টেশনের বিপরীতে ফজলুল হকের কলোনিতে বসবাস করেন।

এসএমপির এডিসি-মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা হয়েছে এবং আটক যুবককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে উপস্থাপন করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর